ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অ্যাডমিন এসব তথ্য জানান। ফেসবুক পোস্টে বলা হয়, শরিফ ওসমান হাদি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। তার শারীরিক অবস্থা বিবেচনায় পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অ*স্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিঙ্গাপুরে জরুরি অ*স্ত্রোপচার হবে শরিফ ওসমান হাদির, পরিবার দিল অনুমতি

রোজ খবর ডেস্ক

জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির সিঙ্গাপুরে জরুরি অস্ত্রোপচার করা হবে। হাদির পরিবারের পক্ষ থেকে অস্ত্রোপচারের অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অ্যাডমিন এসব তথ্য জানান।

ফেসবুক পোস্টে বলা হয়, শরিফ ওসমান হাদি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। তার শারীরিক অবস্থা বিবেচনায় পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অ*স্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পোস্টে আরও বলা হয়, সবাই যেন আল্লাহর কাছে দোয়া করেন—তিনি যেন হাদিকে হায়াতে তাইয়্যেবা নসিব করেন। একই সঙ্গে আবেগঘন ভাষায় উল্লেখ করা হয়, যদি তিনি রবের ডাকে সাড়া দিয়ে শ*হীদের কাতারে শামিল হন, সে ক্ষেত্রে দেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতের দাবিতে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া পোস্টে বলা হয়, খু*নি যদি ভারতে পালিয়ে যায়, সে ক্ষেত্রে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে হবে।

এর আগে বুধবার রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে জানানো হয়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) দুপুর আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গু*লিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি।

প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:৪২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
৮৫ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481