ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সংকট বাড়তেই কড়াকড়ি, মন্ত্রীদের গাড়িতে ৩০% জ্বালানি কম

রোজখবর ডেস্ক

সরকারি ব্যয় সংকোচন ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা তাদের সরকারি কাজে ব্যবহৃত গাড়িতে বরাদ্দকৃত জ্বালানির ৩০ শতাংশ কম ব্যবহার করবেন। মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠিত মন্ত্রিসভার চতুর্থ বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। শুক্রবার (৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি গাড়িতে মাসিক বরাদ্দকৃত জ্বালানি ৩০ শতাংশ কমাতে হবে। একই সঙ্গে সরকারি অফিসগুলোতে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির ব্যবহারও ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া সরকারি খাতে নতুন করে গাড়ি, জলযান, আকাশযান এবং কম্পিউটার ক্রয় শতভাগ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ব্যয় কমাতে আবাসিক ভবনের সৌন্দর্যবর্ধন ব্যয় ২০ শতাংশ এবং অনাবাসিক ভবনের ক্ষেত্রে ৫০ শতাংশ কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ আরও জানায়, আপাতত নতুন কোনো ভূমি অধিগ্রহণ কার্যক্রম বন্ধ থাকবে।

সরকারের সংশ্লিষ্টরা মনে করছেন, এসব পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে একদিকে সরকারি ব্যয় কমবে, অন্যদিকে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় ইতিবাচক প্রভাব পড়বে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:৩৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
৬১ বার পড়া হয়েছে