রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে ৪২ জেলা পরিষদ প্রশাসকদের গুরুত্বপূর্ণ বৈঠক
রাজধানীতে আজ রাতে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র জানায়, সোমবার (৩০ মার্চ) রাত ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সদ্য নিয়োগ পাওয়া ৪২টি জেলা পরিষদের প্রশাসকরা অংশ নেবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দায়িত্ব পাওয়ার পর প্রশাসকদের সঙ্গে এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
বৈঠকে মাঠপর্যায়ে দলীয় নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হতে পারে। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রম নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রশাসক জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সরাসরি এই বৈঠক মাঠপর্যায়ের কার্যক্রমে নতুন গতি আনবে।



















