ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উন্নয়ন, প্রশাসনিক সমন্বয় ও জনসেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান

মতলব উত্তরে বিভাগীয় প্রধান ও ইউপি চেয়ারম্যানদের সঙ্গে এমপি’র মতবিনিময়

মতলব (চাঁদপুর) প্রতিনিধি | আল আমিন

চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন এর সঙ্গে মতলব উত্তর উপজেলার সকল বিভাগীয় প্রধান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক সমন্বয়, জনসেবার মানোন্নয়ন এবং চলমান সরকারি প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সকল খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে মতলব উত্তর উপজেলাকে একটি উন্নত ও শান্তিপূর্ণ এলাকায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন, দলমতের ঊর্ধ্বে উঠে এলাকার সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
সভায় উপস্থিত বিভাগীয় প্রধান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ নিজ নিজ এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন প্রস্তাব তুুলে ধরেন এবং সংসদ সদস্যের সঙ্গে নিয়মিত সমন্বয়ের আশাবাদ ব্যক্ত করেন।

মতলব চাঁদপুর থেকে নিউজ দিচ্ছি আল-আমীন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:৪০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
৩৫ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481