ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলা-২ আসনে প্রার্থী প্রত্যাহার ও সমর্থন বদলকে কেন্দ্র করে বোরহানগঞ্জ বাজারে উত্তপ্ত পরিস্থিতি

ভোলায় বিএনপি–জামায়াতের মুখোমুখি সংঘর্ষ, লাঠিসোঁটার ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত অন্তত ১০

নিজস্ব সংবাদ :

ভোলার বোরহানউদ্দিনে স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় পক্ষিয়া ইউনিয়নের বোরহানগঞ্জ বাজার এলাকায় এই সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্র জানায়, ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের পক্ষে এলডিপির মোকফার উদ্দিন চৌধুরীকে প্রার্থী ঘোষণা করা হয়। তবে রোববার দুপুরের পর তিনি সংবাদ সম্মেলন করে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন।

এই ঘোষণার খবর ছড়িয়ে পড়লে মাগরিবের নামাজের পর জামায়াতের স্থানীয় নেতা-কর্মীরা বোরহানগঞ্জ বাজারে একটি মিছিল বের করেন। মিছিল চলাকালে বিএনপির স্থানীয় কর্মীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

সংঘর্ষে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ১০ জন আহত হন বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রঞ্জিত চন্দ্র দাসের নেতৃত্বে একটি মোবাইল টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “বোরহানগঞ্জ এলাকায় বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। বড় ধরনের সংঘর্ষের তথ্য এখনো নিশ্চিত নয়।”

ঘটনার পর এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:৪৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
১৮৯ বার পড়া হয়েছে