বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে হোটেলের তৃতীয় তলার ৩২৪ নম্বর কক্ষ থেকে তার ম*রদেহ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, সংবাদ পেয়ে পুলিশ হোটেলের ভাড়া করা কক্ষের দরজা ভেঙে বাথরুম থেকে শহিদুল ইসলাম বাবলুর মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি হাসপাতাল ম*র্গে পাঠানো হয়েছে।
বিজয়নগরের আবাসিক হোটেল থেকে জাপা নেতা শহিদুল ইসলাম বাবলুর ম*রদেহ উদ্ধার
রাজধানীর বিজয়নগরের একটি আবাসিক হোটেল থেকে বাগেরহাট জেলা জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলু (৬৮)-এর ম*রদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে হোটেলের তৃতীয় তলার ৩২৪ নম্বর কক্ষ থেকে তার ম*রদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, সংবাদ পেয়ে পুলিশ হোটেলের ভাড়া করা কক্ষের দরজা ভেঙে বাথরুম থেকে শহিদুল ইসলাম বাবলুর মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি হাসপাতাল ম*র্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, “ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।”
মৃতের ভাগনি জামাই শাহীন জানান, শহিদুল ইসলাম বাবলু দীর্ঘদিন ধরে হার্টের রোগে ভুগছিলেন। গত রমজান মাসে তিনি স্ট্রোক করেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণেই তার মৃ*ত্যু হতে পারে।
পারিবারিক সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম বাবলুর গ্রামের বাড়ি বাগেরহাট সদর উপজেলার কচুয়া এলাকায়। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক। দলীয় কাজে বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে তিনি ওই আবাসিক হোটেলে ওঠেন। উল্লেখ্য, ২০১৮ সালে তিনি বাগেরহাট-২ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন।
আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে, এর আগে একই দিনে রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি থানার যুগ্ম সম্পাদিকা জান্নাত আরা রুমী (৩০)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মরদেহও ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ম*র্গে পাঠানো হয়েছে।
















