ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ অবরোধ

রোজ খবর ডেস্ক

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতা এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রসংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে শাহবাগ চত্বরে অবস্থান নেন এবং ‘ব্লকেড’ কর্মসূচি শুরু করেন। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, শরীফ ওসমান হাদির ওপর প্রকাশ্য দিবালোকে গুলি চালানোর ঘটনার পর ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও মূল অপরাধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। তারা দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগ তুলে তার অবিলম্বে পদত্যাগ দাবি করেন।

এদিকে, শাহবাগের মতো গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করায় চারপাশের রাস্তায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।

বিস্তারিত আসছে………..

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০২:১১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৮৬ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481