ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে শাওন মিয়া নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদ :

শেখ নিয়াজ মোহাম্মদ মুন্না ভ্রাম্যমাণ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাওন মিয়া (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ।

গত বৃহস্পতিবার (২৯ আগস্ট )উপজেলার মহজমপুর যোগীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শাওন মিয়া এই এলাকার আলী আজগরের ছেলে।

নিহতের ভাই মোতালেব মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে খেলার সময় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে ওই এলাকার ইসরাফিল মিয়া, রাকিব মিয়া ও রাব্বির নেতৃত্বে একদল সন্ত্রাসী রামদা, চাপাতি–ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে শাওন মিয়ার বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।

এ সময় শাওন ও তার পরিবারের লোকেরা বাঁধা দিলে সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে কুপিয়ে আহত করে। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, শাওন নামে এক যুবককে কুপিয়ে হত্যা ঘটনায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
৪২৪ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481