ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলার মাটির নিচে গ্যাসের নতুন ভান্ডার, দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট উৎপাদনের সম্ভাবনা

নিজস্ব সংবাদ :

ভোলার মাটির নিচে গ্যাসের নতুন ভান্ডার, দৈনিক আড়াই কোটি ঘনফুট উৎপাদনের সম্ভাবনা
জ্বালানি সংকটের মধ্যে নতুন আশার আলো, ভোলা নর্থ-৩ কূপে শুরু উৎপাদন সক্ষমতা পরীক্ষা; চূড়ান্ত ফলের অপেক্ষায় দেশ
নিজস্ব প্রতিবেদক
দেশের দীর্ঘদিনের গ্যাসসংকট মোকাবিলায় নতুন আশার আলো দেখাচ্ছে দ্বীপজেলা ভোলা। জেলাটির পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে নতুন একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। ‘ভোলা নর্থ-৩’ নামের এই কূপ থেকে দৈনিক ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট, অর্থাৎ প্রায় ২ কোটি ২০ লাখ থেকে ২ কোটি ৫০ লাখ ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখা দিয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে পাওয়া এ সম্ভাবনা বাস্তবে রূপ নিলে দেশের জাতীয় জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে নতুন এই গ্যাসকূপ।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে কূপটির ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু হয়েছে। বাপেক্সের প্রতিনিধিদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এ পরীক্ষা। এর মাধ্যমে ভূগর্ভস্থ গ্যাসের স্তর থেকে কী পরিমাণ গ্যাস উত্তোলন করা সম্ভব, গ্যাসের চাপ কেমন এবং কূপটির উৎপাদন সক্ষমতা কতটুকু—তা যাচাই করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
৮ বার পড়া হয়েছে