মতলব উত্তর থানা পুলিশ বিশেষ অভিযান ০৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ০৯ জন কিশোর আটক
মতলব চাঁদপুর প্রতিনিধি :
গত (২০ জুন শনিবার) চাঁদপুর জেলা পুলিশ সুপার, মো, রবিউল হাসান, মহোদয়ের প্রতিনিধি সার্বিক দিক নিদের্শনায়, সহকারী পুলিশ সুপার, মতলব সার্কেল, চাঁদপুর, জনাব জাবীর হুসনাইন সানীব ও অফিসার ইনচার্জ, মতলব উত্তর থানা, চাঁদপুর জনাব মোহাম্মদ কামরুল হাসান তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব প্রদীপ মন্ডল এর নেতৃত্বে মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় মাদক বিরোধী ও কিশোর গ্যাং প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ১৭ পিস পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা সহ ০৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এছাড়াও বিশেষ অভিযান পরিচালনাকালে কিশোর গ্যাং সন্দেহে ০৯ জন কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাহাদেরকে প্রকৃত অভিভাবকের জিম্মায় প্রদান করা হয়।
ট্যাগস :















