ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতি অনিশ্চিত, তেলের দামে আবার আগুন!

রোজখবর ডেস্ক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার প্রেক্ষাপটে বিশ্ববাজারে আবারও তেলের দাম বেড়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে জ্বালানি খাতে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় অনুযায়ী দুপুরে যুক্তরাষ্ট্রের মানদণ্ডভিত্তিক অপরিশোধিত তেল West Texas Intermediate (ডব্লিউটিআই) ৪ দশমিক ০৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬ দশমিক ৭৩ ডলারে পৌঁছায়।

একই সময়ে আন্তর্জাতিক মানদণ্ড Brent crude তেলের দামও ৩ দশমিক ৬২ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ১০৫ দশমিক ৬৩ ডলারে উঠে যায়। তবে পরবর্তীতে দাম কিছুটা কমে আসে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি খোলা না রাখার ঘোষণা এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবেই তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

আন্তর্জাতিক বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, যুদ্ধ পুনরায় শুরু হতে পারে—এমন আশঙ্কা থেকেই বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে তেলের দামে ওঠানামা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:৫০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
১ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481