ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ধানমন্ডি থেকে আটক শিরীন শারমিন, জিজ্ঞাসাবাদ শেষে আদালতে তোলা হচ্ছে

রোজখবর ডেস্ক

শিরীন শারমিন চৌধুরীকে আটক করে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি সূত্র জানায়, সাবেক এই স্পিকারের বিরুদ্ধে রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলা ছাড়াও রাজধানীর উত্তরা ও বনানী থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার যেকোনো একটিতে তাকে গ্রেফতার দেখানো হতে পারে।

পুলিশ কর্মকর্তারা জানান, আজ (মঙ্গলবার) দুপুরের দিকে তাকে ঢাকার আদালতে তোলা হবে। তবে তাকে রিমান্ডে নেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এর আগে, সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ এপ্রিল শিরীন শারমিন চৌধুরী প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন এবং দীর্ঘ সময় ধরে এই দায়িত্ব পালন করেন। সর্বশেষ, গত ৭ জানুয়ারির নির্বাচনের পরও তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হয়েছিলেন।

তিনি রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় তিনি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:০৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
১২ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481