ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

রোজখবর ডেস্ক

সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী এম আশরাফুল ইসলাম এ নোটিশ প্রেরণ করেন।

নোটিশে অভিযোগ করা হয়েছে, হামের টিকাদান কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে নিয়ে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ প্রেক্ষিতে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়।

আইনি নোটিশে ড. ইউনূস ছাড়াও সাবেক উপদেষ্টাসহ মোট ২৪ জনের নাম উল্লেখ করে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে আইনজীবী এম আশরাফুল ইসলাম নিজের ফেসবুক পোস্টে জানান, “হামের মতো গুরুত্বপূর্ণ টিকাদান কার্যক্রম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে বেসরকারি খাতে হস্তান্তর একটি গুরুতর অপরাধমূলক কাজ। এ কারণে সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:৩৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
৭ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481