ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবি কমিটি ঘিরে জোর আলোচনা, নেতৃত্বে আসছেন কারা?

রোজখবর ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। দলীয় একাধিক সূত্র জানিয়েছে, যেকোনো সময় কেন্দ্রীয় ও ঢাবি শাখার নতুন কমিটি ঘোষণা করা হতে পারে।

গত ১ মার্চ ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। ২০২৪ সালের ১ মার্চ গঠিত ওই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক ছিলেন নাসির উদ্দিন। মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব নিয়ে সংগঠনের ভেতরে ও বাইরে জল্পনা-কল্পনা তীব্র হয়ে উঠেছে।

দলীয় সূত্রগুলো জানায়, নতুন কমিটি চূড়ান্ত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর শীর্ষ পর্যায়ে দফায় দফায় আলোচনা চলছে। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক—এই দুটি গুরুত্বপূর্ণ পদকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। আন্দোলন-সংগ্রামে সক্রিয়, দীর্ঘদিন মাঠে থাকা এবং সংগঠনের প্রতি পরীক্ষিত নেতাদেরই অগ্রাধিকার দেওয়া হতে পারে বলে জানা গেছে।

তবে সবশেষ সিদ্ধান্ত নির্ভর করছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ওপর। দলীয় নেতারা বলছেন, তিনি যাকে দায়িত্ব দেবেন, সেটিই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

কেন্দ্রীয় কমিটিতে আলোচনায় যেসব নাম

দলীয় সূত্র অনুযায়ী, কেন্দ্রীয় সভাপতি পদে ২০০৮-০৯ সেশন থেকে এগিয়ে রয়েছেন বর্তমান কমিটির সহ-সভাপতি খোরশেদ আলম সোহেল, এজাজুল কবির রুয়েল, মঞ্জুরুল আলম রিয়াদ, শাকির আহমেদ এবং সাফি ইসলাম।

এছাড়া ২০০৯-১০ সেশন থেকে সভাপতি পদে আলোচনায় আছেন সাংগঠনিক সম্পাদক আমান-উল্লাহ-আমান, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, মাসুদুর রহমান এবং ঢাবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।

সাধারণ সম্পাদক পদে সম্ভাব্যরা

সাধারণ সম্পাদক পদে ২০১০-১১ সেশন থেকে আলোচনায় রয়েছেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও মাসুম বিল্লাহ।

এছাড়া ২০১১-১২ সেশন থেকে আলোচনায় রয়েছেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, তারিকুল ইসলাম তারিক, সাদ্দাম হোসেন এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স।

২০১২-১৩ সেশন থেকেও কয়েকজন নেতা আলোচনায় রয়েছেন, তাদের মধ্যে মাহবুব আলম শাহিন, মানসুরা আলম এবং তৌহিদুল ইসলাম উল্লেখযোগ্য।

ঢাবি ছাত্রদলে নেতৃত্বের দৌড়

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্ভাব্য নেতৃত্বে মূলত ২০১৩-১৪, ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ সেশনের নেতারা এগিয়ে রয়েছেন।

২০১৩-১৪ সেশন থেকে আলোচনায় আছেন যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন, ইমাম আল নাসের মিশুক ও জসিম খান।

২০১৪-১৫ সেশন থেকে আলোচনায় রয়েছেন আলমগীর হোসেন আলম, আক্তারুজ্জামান বাপ্পী, তানভীর সাকিব আজাদী ও শরীফুল ইসলাম শাবিব।

এছাড়া ২০১৫-১৬ সেশন থেকে সম্ভাব্যদের মধ্যে রয়েছেন আবিদুল ইসলাম খান, মল্লিক ওয়াসি উদ্দিন তামী এবং মিনহাজ হক নয়ন।

নেতাদের প্রত্যাশা

পদপ্রত্যাশী নেতারা বলছেন, যারা অতীতে আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে মাঠে ছিলেন, তাদের দিয়েই কমিটি গঠন করা হলে তৃণমূল পর্যায়ে ইতিবাচক বার্তা যাবে। এতে সংগঠন আরও শক্তিশালী হবে বলে তারা মনে করছেন।

তারা আরও বলেন, সাংগঠনিক অভিভাবক চাইলে যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা সম্ভব এবং সবাই দলের সিদ্ধান্ত মেনে নেবেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
২৩ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481