ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর বৈঠকে ব্যবসায়ীদের বড় বার্তা: জ্বালানি ও করেই স্বস্তি চান

রোজখবর ডেস্ক

দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, কর কাঠামো সংস্কার এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর।

শনিবার রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠকে ব্যবসায়ীরা বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে দেশের শিল্পখাতে চাপ তৈরি হয়েছে। উৎপাদন স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তারা। পাশাপাশি সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানিতে সরকারি সহায়তা দেওয়ার আহ্বান জানান উদ্যোক্তারা।

এছাড়া ব্যাংক ঋণের সুদের হার কমানো, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার এবং করের আওতা বাড়িয়ে নির্দিষ্ট গোষ্ঠীর ওপর চাপ কমানোর ওপর জোর দেন ব্যবসায়ীরা।

বিদেশি বিনিয়োগ বাড়াতে ই-ভিসা চালু, বিমানবন্দরের হয়রানি কমানো এবং আমদানি-রপ্তানি সহজ করতে গভীর সমুদ্রবন্দর চালুর দাবিও তোলা হয় বৈঠকে। একই সঙ্গে মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে উৎসাহ দিতে লাইসেন্স প্রক্রিয়া সহজ করার আহ্বান জানানো হয়।

অর্থমন্ত্রী জানান, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা সরাসরি শুনতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। উত্থাপিত বিষয়গুলো নথিভুক্ত করা হয়েছে এবং আলোচনা সাপেক্ষে পর্যায়ক্রমে সমাধান করা হবে।

সরকার ও বেসরকারি খাতের মধ্যে এই বৈঠককে নতুন সংলাপের সূচনা হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে দেশের বিনিয়োগ পরিবেশ ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:৪৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
১৪ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481