ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুপুরের মধ্যে ৩ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

রোজখবর ডেস্ক

দেশের তিন জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝড়ের আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে। নৌযানগুলোকে সাবধানে চলাচল এবং প্রয়োজন হলে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

হঠাৎ করে ঝড়ের তীব্রতা বাড়তে পারে উল্লেখ করে সাধারণ জনগণকেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:০৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
৮৬ বার পড়া হয়েছে