গজারিয়ায় ফিলিং স্টেশন পরিদর্শনে সাংসদ কামরুজ্জামান রতন
রাজু আহমেদ, ষ্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের গজারিয়ায় সরকার নির্ধারিত নির্দেশনা মেনে জ্বালানি তেল বিক্রি নিশ্চিত করতে বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, এ সময় তিনি একথা বলেন গতকাল সোমবার দুপুর ১: ৩০ঘটিকায় তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জেএমআই ফিলিং স্টেশন, শাহ শের আলী সিএনজি ফিলিং স্টেশন, শিকদার ফিলিং স্টেশন ও মুন সিএনজি পাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংসদ সদস্য পাম্প মালিক ও যানবাহন চালকদের সাথে সরাসরি কথা বলেন। এসময় পাম্প মালিকরা কোনো ধরনের অসাধু প্রক্রিয়ায় জ্বালানি তেল মজুত বা অতিরিক্ত দামে বিক্রি করবেন না বলে প্রতিশ্রুতি দেন। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান বলেন, “বিশ্ববাজারের অস্থিরতার সুযোগ নিয়ে কেউ যাতে তেল মজুত বা কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য আমাদের এই
তদারকি কার্যক্রম। জনস্বার্থে এ ধরনের অভিযান ও পরিদর্শন অব্যাহত থাকবে।” এ সময় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন আরও বলেন, “বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক দেশই জ্বালানি সংকটে ভুগছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কিছু নির্দেশনা জারি করেছে। আমাদের সবার উচিত সেই নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলা। সবাই সচেতন থাকলে এই সংকট মোকাবিলা সহজ হবে। মূলত পাম্পগুলো সরকারি নিয়ম মানছে কিনা তা যাচাই করতেই ধারাবাহিক এই পরিদর্শন। এখন পর্যন্ত গজারিয়ায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।” পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো: হাসান আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম পিন্টু, এম ইসহাক আলী, মুহাম্মদ মাসুদ ফারুক, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, মো: মমিনওযুবদল নেতা আমিনুল ইসলাম উজ্জ্বল উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজানসহ স্থানীয় নেতৃবৃন্দ।



















