ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে টোল আদায় ৩ কোটি ৪১ লাখ টাকা

রোজখবর ডেস্ক

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়ার পর কর্মস্থলে ফিরতে শুরু করা মানুষজনের কারণে যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এর প্রভাব পড়েছে টোল আদায়ে। গত ২৪ ঘণ্টায় সেতু থেকে মোট ৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা টোল আদায় করা হয়েছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৬,২২২টি যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার ৮শত টাকা, এবং ঢাকাগামী ৩০,০৫৬টি যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ১০০ টাকা।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, দুই পাশে মোট ১৮টি বুথে যানবাহন পারাপার হচ্ছে। মোটরসাইকেলের জন্য আলাদা দুইটি বুথ রয়েছে। সার্বক্ষণিক টোল বুথ চালু রাখার মাধ্যমে যানবাহনের চাপ সামাল দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০১:১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
১০ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481