ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণে সরকার প্রস্তুত: মন্ত্রী সালাহউদ্দিন

নিজস্ব সংবাদ :

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের স্বীকৃতি ও দায়মুক্তি সংক্রান্ত অধ্যাদেশগুলো গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনায় বিশেষ কমিটি কাজ করছে। কোনটি গ্রহণ, সংশোধন বা বাতিল করা হবে—তা নিয়েই আলোচনা চলছে।

সালাহউদ্দিন বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা ধারণ করব। যেসব অধ্যাদেশে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি ও ইনডেমনিটির বিষয় রয়েছে, সেগুলো আমরা গ্রহণ করব।”

তিনি আরও জানান, কিছু অধ্যাদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে, সেগুলো প্রয়োজন অনুযায়ী সংশোধন করা হবে।

সংক্ষিপ্ত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। নির্ধারিত সময়ের মধ্যেই এসব অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৩:৫১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
৯ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481