ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাগ ছিনতাইয়ের টানে রিকশা থেকে পড়ে প্রাণ গেল গৃহবধূর

নিজস্ব সংবাদ :

রাজধানীর উত্তরা এলাকায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার (২১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্বজনরা জানান, গুরুতর আহত অবস্থায় মুক্তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বিভিন্ন হাসপাতালে ঘুরিয়ে শেষ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নেওয়া হলে দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী লিমন হোসেন জানান, তারা দক্ষিণখান এলাকার ফায়দাবাদে ভাড়া থাকতেন। সকালে ঈদের কেনাকাটার উদ্দেশ্যে ব্যাটারিচালিত রিকশায় মিরপুর পল্লবীর দিকে যাচ্ছিলেন মুক্তা। পথিমধ্যে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে পৌঁছালে একটি প্রাইভেটকার থেকে দুর্বৃত্তরা তার স্ত্রীর হাতে থাকা ব্যাগে টান দেয়। এতে তিনি রিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

তিনি আরও অভিযোগ করেন, প্রথম হাসপাতালে চিকিৎসা পেতে দেরি হওয়ায় একাধিক হাসপাতালে নেওয়ার পর শেষ পর্যন্ত ঢামেকে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুক্তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার সোনাপাড়া গ্রামে। তার বাবার নাম আব্দুল জলিল। প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৫:২০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
১৬ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481