ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিমি যানজট, চরম ভোগান্তি যাত্রীদের

নিজস্ব সংবাদ :

ঈদযাত্রার চাপ বাড়তেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যমুনা সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে মহাসড়কের এলেঙ্গা বাস স্টেশন, আশেকপুর বাইপাস ও রাবনা বাইপাস এলাকায় সরেজমিনে দেখা যায়, অতিরিক্ত যানবাহনের চাপে সড়কে যান চলাচল প্রায় থমকে আছে। বাসের পাশাপাশি ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রা করছেন অনেকেই।

বিশেষ করে প্রাইভেটকার ও মোটরসাইকেলের আধিক্য লক্ষ্য করা গেছে। বাড়তি ভাড়ার কারণে অনেক যাত্রী বাধ্য হয়ে খোলা ট্রাক ও পিকআপে যাতায়াত করছেন, যা ঝুঁকিপূর্ণ হলেও বিকল্প না থাকায় এ পথ বেছে নিচ্ছেন তারা।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ শরীফ জানান, অতিরিক্ত যানবাহনের চাপ এবং মহাসড়কে কিছু যানবাহন বিকল হয়ে পড়ায় রাত থেকে ভোর পর্যন্ত এই ধীরগতির সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং যানজট নিরসনে কাজ চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
৫১ বার পড়া হয়েছে