ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

রোজখবর ডেস্ক

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে সান্তাহার উপজেলার তিলকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে দুপুর ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি দেয়। পরে স্টেশন ত্যাগ করার কিছুক্ষণ পরই ট্রেনটির একাধিক বগি লাইনচ্যুত হয়।

সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ট্রেনের ছাদে থাকা যাত্রীদের মধ্যে কয়েকজন নিচে পড়ে আহত হয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। লাইনচ্যুত বগিগুলো সরাতে কাজ চলছে এবং দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
১৪ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481