ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

১৪ দিনে রেমিট্যান্স ২২০ কোটি ডলার, ঈদ ঘিরে বাড়ছে প্রবাসী আয়

নিজস্ব সংবাদ :

চলতি মার্চ মাসের প্রথম ১৪ দিনেই দেশে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এতে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ায় দেশের অর্থনীতিতে কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মার্চের ১ থেকে ১৪ তারিখ পর্যন্ত দেশে মোট ২২০ কোটি ৪৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে যার পরিমাণ প্রায় ২৭ হাজার কোটি টাকা।

প্রতিবেদন অনুযায়ী, এই সময় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৩৭ কোটি ২৪ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২৭ কোটি ২৮ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি ১৫৫ কোটি ৪৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় ৪৫ লাখ ডলার।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩০২ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে যার পরিমাণ প্রায় ৩৬ হাজার কোটির বেশি টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসীরা পরিবার-পরিজনের জন্য বেশি অর্থ পাঠাচ্ছেন। ফলে মার্চ মাস শেষে রেমিট্যান্সের পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:৫৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
২০ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481