ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তাসকিন–নাহিদের আগুনে বোলিংয়ে শুরুতেই বিপর্যস্ত পাকিস্তান

নিজস্ব সংবাদ :

সিরিজ নির্ধারণী ম্যাচে ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই বড় চাপে পড়ে গেছে পাকিস্তান। ইনিংসের প্রথম তিন ওভারেই মাত্র ১৭ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে সফরকারীরা।

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের পেসারদের দাপুটে বোলিংয়ে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। প্রথম ওভারেই ওপেনার শাহিবজাদা ফারহানকে উইকেটকিপারের ক্যাচে ফেরান তাসকিন আহমেদ। এরপর দ্বিতীয় ওভারে তরুণ পেসার নাহিদ রানার বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার মাজ সাদাকাত।

চাপের মুখে থাকা পাকিস্তানকে আরও বিপদে ফেলেন তাসকিন। নিজের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে বোল্ড করে দেন তিনি। ফলে ১৭.৪ ওভারে মাত্র ৮২ রানে ৫ উইকেট হারিয়ে কঠিন পরিস্থিতিতে পড়ে যায় পাকিস্তান।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ তোলে ৫ উইকেটে ২৯০ রান। ওপেনার তানজিদ তামিম দারুণ এক সেঞ্চুরি করেন। ৯৮ বলে শতক পূর্ণ করা এই বাঁহাতি ব্যাটার শেষ পর্যন্ত ১০৭ বলে ১০৭ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ৭টি ছক্কা ও ৬টি চার।

মাঝে নাজমুল হোসেন শান্ত ২৭ ও সাইফ হাসান ৩৬ রান করে বিদায় নেন। পরে লিটন কুমার দাস ৫১ বলে ৪১ রান করেন। শেষদিকে তাওহীদ হৃদয় ৪৪ বলে অপরাজিত ৪৮ রান করে দলের সংগ্রহকে শক্ত অবস্থানে নিয়ে যান।

৩০০ বলে ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খাওয়ায় ম্যাচে দারুণ সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:১৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
২৪ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481