দেশের কৃষক এখন আরও শক্তিশালী: পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ
দেশের কৃষকরা এবার পহেলা বৈশাখ থেকে পাবেন কৃষক কার্ড, যার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন এই কার্ডের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা এবং আধুনিক কৃষি সুবিধা সরাসরি পৌঁছে যাবে।
রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে এ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী, উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী আমিন উর রশীদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ অন্যান্য কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, কর্মসূচিটি দেশের সব কৃষকের জন্য সম্প্রসারিত করা হবে এবং এতে সরকারের সহায়তা ও আধুনিক প্রযুক্তি সরাসরি পৌঁছাবে, যা কৃষি উন্নয়নে নতুন দিগন্ত খুলবে।




















