ঢাকা ০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিটি আইনশৃঙ্খলা কমিটিতে একজন ইমাম রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

রোজখবর ডেস্ক

জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ধর্মীয় নেতাদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, প্রতিটি জেলার আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে একজন করে ইমাম, খতিব বা সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত ও বৌদ্ধ বিহারের অধ্যক্ষদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সমাজে নৈতিকতা ও সম্প্রীতি বজায় রাখতে ধর্মীয় নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনায় তাদের মতামতও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ থেকে চালু করা হবে ‘ফার্মার্স কার্ড’ বা ‘কৃষক কার্ড’। এছাড়া আগামী ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি শুরু হবে।

ধর্মীয় নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে চান, সরকার সে উদ্যোগ বাস্তবায়নেও সহযোগিতা করবে।

তিনি জানান, সরকারের নতুন কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে পাইলট প্রকল্প হিসেবে দেশের ৪ হাজার ৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির এবং ১৪৪টি বৌদ্ধ বিহারের মোট ১৬ হাজার ৯৯২ জন ধর্মীয় নেতা মাসিক সম্মানী পাচ্ছেন। পর্যায়ক্রমে দেশের সব ধর্মীয় নেতাকেই এ কর্মসূচির আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০২:০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
২৪ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481