ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের হামলায় কুয়েতে শতাধিক মার্কিন সেনা আহত

নিজস্ব সংবাদ :

ইরানের হামলায় কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জার্মানিসহ বিভিন্ন সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে জানানো হয়, হামলায় আহতদের মধ্যে অন্তত সাতজন ইউএস ন্যাশনাল গার্ড সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

তবে হামলাটি ঠিক কবে এবং কুয়েতের কোন সামরিক ঘাঁটিতে হয়েছে— সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। জানা গেছে, হামলায় আহত সেনাদের তিনটি সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে দুটি যুক্তরাষ্ট্রে এবং একটি জার্মানিতে অবস্থিত।

প্রতিবেদন অনুযায়ী, জার্মানিতে চিকিৎসাধীন কয়েকজন সেনার অবস্থা অত্যন্ত গুরুতর। আহতদের মধ্যে অন্তত একজনের হাত বা পা কেটে ফেলতে হতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনাটি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানে হামলার মাত্রা বাড়িয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা আরও বিস্তৃত আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:৫৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
২০ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481