১১ মার্চ ২০২৬ তারিখে
যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ১১ মার্চ ২০২৬ তারিখে দৈনিক যুগান্তর পত্রিকার শেষ পৃষ্ঠায় স্টাফ রিপোর্টার জাহিদ হাসান কর্তৃক প্রকাশিত “নানা অনিয়মের পরও বহাল পরিচালক সাজেদুর” শিরোনামের সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত উক্ত সংবাদে নিম্নস্বাক্ষরকারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দাপ্তরিক, পারিবারিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে।
প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এতে ব্যক্তিগত আক্রমণাত্মক ও মানহানিকর তথ্য উপস্থাপন করা হয়েছে, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
আমি প্রকাশিত উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছি, যেন এ ধরনের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই করা হয়।
ট্যাগস :


















