ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, তালিকা প্রকাশ

রোজখবর ডেস্ক

রোজখবর ডেস্ক
০১ মার্চ ২০২৬

সারা দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে নানা ধরনের অনিয়মের তথ্য প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)।

রোববার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে পরিচালিত পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে। এতে জাল সনদ, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ, ভ্যাট-আইটি সংক্রান্ত অনিয়মসহ বিভিন্ন অসঙ্গতির চিত্র উঠে এসেছে।

প্রতিবেদন সংশ্লিষ্ট অধিদপ্তর, শিক্ষা বোর্ড, জেলা শিক্ষা অফিস এবং প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়েছে। নির্ধারিত প্রক্রিয়ায় জেলা শিক্ষা অফিস বা ই-মেইলের মাধ্যমে প্রতিবেদন সংগ্রহ করা যাবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:২৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
৩০৩ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481