৬ নং কলাকান্দা ইউনিয়ন বিএনপির ধানের শীষের প্রতিকের নির্বাচনি মিছিল ও গণসংযোগ
মতলব চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুর-২ আসনে ৬নং কলাকান্দা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচনি পচারানা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে ৷
শুক্রবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে কলাকান্দা ইউনিয়ন পাঁচআনী চৌরাস্তা বাজার থেকে বিভিন্ন এলাকায় মিছিলটি করা হয়
চাঁদপুর–২ সংসদীয় আসনে (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) নির্বাচনী এলাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনিত পদপ্রার্থী ড.মোহাম্মদ জালাল উদ্দিনের নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রতিকের পক্ষে মিছিল অনুষ্ঠিত হয় ৷
মিছিল চলকালে চাঁদপুর–২ সংসদীয় আসনে (বিএনপি)-এর মনোনিত প্রার্থী ড.মোহাম্মদ জালাল উদ্দিনের নির্বাচনী ধানের শীষ প্রতিক বিজয়ী করার লক্ষ্যে সবার কাছে ধানের শীষ প্রতিকে ভোট চান বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মিরা
মিছিল পাচঁআনী চৌরাস্তা বাজারে শেষ করেন।
এসময় উপস্থিত ছিলেন,চাঁদপুর জেলা যুবদলের সদস্য ও উপজেলা সহসভাপতি রাসেল রতন, কলাকান্দা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম,কলাকান্দা উইনিয়ন বিএনপির নেতা জহির সরকার, হাফিজ সরকার, উইনিয়ন নেতা আবুল হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক ওমর আলী, স্বেচ্ছাসেবকদলের সাবেক আহবায়ক খোকন সরকার, যুগ্মআহবায়ক মানিক ঢালী, সাংগঠনিক সম্পাদক সুমন বেপারী,মামুন সরকার প্রমুখ।















