ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আসন্ন ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন করতে পারবেন—এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ভোটগ্রহণের গোপন কক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না।

সিদ্ধান্ত বদল: ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

রোজ খবর ডেস্ক

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ভোটার, প্রার্থী এবং পোলিং এজেন্টরা ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন এবং প্রয়োজনে ছবি তুলতেও পারবেন। তবে যেখানে ব্যালটে সিল মারা হয়—সেই গোপন কক্ষে মোবাইল ফোন ব্যবহার বা বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ বিষয়ে কোনো বিভ্রান্তি না রাখতে সংশোধিত পরিপত্র জারি করা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে রোববার নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণ ভোটারসহ কেউ মোবাইল ফোন বহন করতে পারবেন না। তবে একদিনের ব্যবধানে সেই সিদ্ধান্ত থেকে সরে এলো কমিশন।

নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে ইসি সচিব বলেন, মঙ্গলবার সকাল থেকে সকল ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হবে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো প্রচারণা চালানো হচ্ছে কি না, তা কঠোরভাবে মনিটরিং করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যদিও দুটি প্রাণহানির ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
৮৯ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481