ঢাকা ১১:২৯ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর-২ আসনের জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এমরান হোসেন মিয়া।

ইকবাল হোসেন গাজীর মায়ের কুলখানিতে জাতীয় পার্টির নেতৃবৃন্দ, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট চাইলেন এমরান হোসেন মিয়া

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

ছেংগারচর পৌরসভা জাতীয় পার্টির সভাপতি ইকবাল হোসেন গাজীর মায়ের কুলখানি অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর-২ আসনের জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এমরান হোসেন মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহরাব মিয়াজী, ছেংগারচর পৌরসভা জাতীয় পার্টির সভাপতি সেলিম মোল্লা, সাদুল্লাপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি করিম মোল্লাসহ বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা।

কুলখানি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ্ব এমরান হোসেন মিয়া মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি উপস্থিত অতিথি ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-2 আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন।

তিনি বলেন, জাতীয় পার্টি সবসময় জনগণের অধিকার ও কল্যাণে কাজ করে এসেছে। আগামী দিনে চাঁদপুর-২ আসনের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে লাঙ্গল প্রতীককে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি আরও জোরদার করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:৪৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
৬৮ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481