ঢাকা ১১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদা কুলসুম মনি।

মতলব উত্তরে নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আমিনুল ইসলাম আল -আমিন :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৭৮তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদা কুলসুম মনি।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, অত্যন্ত সুন্দর ও জাঁকজমকপূর্ণভাবে নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ভালো পারফরম্যান্স দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, শুধু খেলাধুলায় নয়, লেখাপড়া ও পরীক্ষার ফলাফলেও যাতে শিক্ষার্থীরা ভালো করে সেদিকে শিক্ষক ও অভিভাবকদের সমানভাবে লক্ষ্য রাখতে হবে। আজকের শিক্ষার্থীরা মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারলে তারাই আগামী দিনে দেশকে এগিয়ে নেবে। তাই শিক্ষার বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম।

নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডা. মো. মামুন সরকার এবং ফতেপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান মো. শাহআলম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, নাউরী গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা।

আলোচনা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:২৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
১২১ বার পড়া হয়েছে