ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তনের জন্য প্রস্তুত জনগণ, পলোগ্রাউন্ডের সমাবেশে মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্যের

চট্টগ্রাম থেকেই ধানের শীষের সুনামি শুরু হবে: আমীর খসরু

নিজস্ব সংবাদ :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম থেকেই ধানের শীষের সুনামি শুরু হবে। তারেক রহমানকে দেখতে চট্টগ্রামে মানুষের যে ঢল নেমেছে, তা স্পষ্টভাবে প্রমাণ করে জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত।

রবিবার দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে আয়োজিত নির্বাচনি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, “আজ আমরা বেগম খালেদা জিয়াকে গভীরভাবে স্মরণ করছি। তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ বিজয়ী হবে। বিএনপি ও গণতন্ত্র একই মুদ্রার এপিঠ-ওপিঠ।”

তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো হয়েছে। আগামীর বাংলাদেশে অর্থনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, যার সুফল ভোগ করবে দেশের প্রতিটি মানুষ। সব শ্রেণি-পেশার মানুষ অর্থনৈতিক উন্নয়নের স্বাদ পাবে।

চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির কর্মসূচি ও কর্মকাণ্ডের মাধ্যমে চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানীতে পরিণত হবে। এটি আলাদা করে ঘোষণা দেওয়ার বিষয় নয়, চট্টগ্রাম স্বাভাবিকভাবেই একটি অর্থনৈতিক হাবে রূপ নেবে। এই হাব হবে সবার জন্য।

তিনি বলেন, এই লক্ষ্য অর্জনে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৫:০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
১১৫ বার পড়া হয়েছে