ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের সহায়তায় মেঘনা নদীর এখলাশপুর সংলগ্ন এলাকায় ভোলা থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমবি মিতালী–০৭–এ তল্লাশি চালানো হয়। এ সময় লঞ্চটি থেকে ৪ হাজার ১৫০ কেজি (১০৩ মণ ৩০ কেজি) জাটকা জব্দ করা হয়।

ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ থেকে উদ্ধার ১০৩ মণ জাটকা, বিতরণ করা হলো এতিমখানায়

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি | ২২ জানুয়ারি ২০২৬

ইলিশ সম্পদ রক্ষা ও জাটকা সংরক্ষণে চলমান অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীতে বড় ধরনের সাফল্য পেয়েছে মৎস্য বিভাগ ও বাংলাদেশ কোস্ট গার্ড।

পরবর্তীতে বৃহস্পতিবার সকালে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় এতিমখানা, দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম. সানোয়ার হক এবং ক্ষেত্র সহকারী মোশারফ হোসেন।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, জাটকা ধরা, পরিবহন ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। তারপরও একটি অসাধু চক্র যাত্রীবাহী লঞ্চ ব্যবহার করে জাটকা পাচারের চেষ্টা করছে। জাটকা নিধন বন্ধ করা না গেলে ভবিষ্যতে ইলিশ উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও জানান, জাটকা সংরক্ষণে মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:৫৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
৭৫ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481