ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রোববার দুপুরে এক মুঠোফোন সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন দলটির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

৩২টি আসন নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

রোজ খবর ডেস্ক

অনলাইন ডেস্ক

প্রার্থিতা প্রত্যাহারের পর যেসব আসনে দলীয় প্রতীক হাতপাখা থাকবে না, সেসব আসনে সৎ, যোগ্য ও জনতার প্রতি দায়বদ্ধ প্রার্থীকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলীয় আলোচনা ও পর্যালোচনার ভিত্তিতেই এই সমর্থন দেওয়া হবে।

রোববার দুপুরে এক মুঠোফোন সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন দলটির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি জানান, রাজনৈতিক বাস্তবতা, আদর্শিক অবস্থান এবং সমসাময়িক সমীকরণ বিবেচনায় নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮টি আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত ইতোমধ্যে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জাতির সামনে তুলে ধরা হয়েছে।

বাকি ৩২টি আসনের বিষয়ে দলটির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, আসনভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে সৎ, দক্ষ ও জনতার কাছে দায়বদ্ধ প্রার্থীকে সমর্থন দেওয়া হবে। এ ক্ষেত্রে দলীয় প্রতীক না থাকলেও রাজনৈতিক ও নৈতিক বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের রাজনীতি ক্ষমতার জন্য নয়, বরং আদর্শ ও জনস্বার্থ রক্ষার জন্য। সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৫:৫৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
১০৬ বার পড়া হয়েছে