শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে অবস্থিত সাততলা একটি ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ভবনটিতে আত*ঙ্ক সৃষ্টি হয়।
উত্তরায় আবাসিক ভবনে ভয়াবহ আ*গুন: নিহত বেড়ে ৬, প্রাণ গেল শিশু রিশানেরও
অনলাইন ডেস্ক |
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে রয়েছে আড়াই বছর বয়সী শিশু মো. রিশান।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে অবস্থিত সাততলা একটি ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ভবনটিতে আত*ঙ্ক সৃষ্টি হয়।
নি*হতদের মধ্যে রয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার দড়িপারশী গ্রামের মো. শহিদুলের মেয়ে রোদেলা (১৪), একই গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. হারিছ উদ্দিন (৫২) ও মো. রাহাব (১৭)। এছাড়া কুমিল্লা সদর উপজেলার দিঘীরপাড় এলাকার ফজলে রাব্বি রিজভী (৩৮), তার স্ত্রী আফসানা (৩৭) এবং তাদের আড়াই বছর বয়সী সন্তান মো. রিশান এই ঘটনায় প্রাণ হারান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের মিডিয়া শাখা জানায়, সকাল ৮টার দিকে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপণ কার্যক্রম শুরু করে। প্রায় ২৫ মিনিটের চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণ নি*র্বাপণ করা হয়।
এ ঘটনায় অন্তত ১৩ জনকে জীবিত উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের একটি ফ্ল্যাটে বৈদ্যুতিক ত্রুটি থেকে আ*গুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই ঘটনায় এলাকাজুড়ে শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন।




















