বুধবার (১৪ জানুয়ারি) এনসিপির মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম এক বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার বাড্ডার ৩৮ নম্বর ওয়ার্ডে দলের একটি সাংগঠনিক অফিসের পাশের এলাকায় এই গুলির ঘটনা ঘটে। এটি কোনো নির্বাচনী অফিস নয় এবং নাহিদ ইসলামের ব্যক্তিগত বা রাজনৈতিক কার্যালয়ের সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক নেই।
নাহিদ ইসলামের অফিসে গুলির ঘটনা নিয়ে যা জানা গেল
রোজ খবর | নিউজ ডেস্ক
রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি সাংগঠনিক অফিসসংলগ্ন স্থানে গুলির ঘটনা ঘটেছে। তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী কিংবা ব্যক্তিগত অফিসে গুলি চালানো হয়েছে—এমন খবর সঠিক নয় বলে জানিয়েছে দলটি।
বুধবার (১৪ জানুয়ারি) এনসিপির মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম এক বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার বাড্ডার ৩৮ নম্বর ওয়ার্ডে দলের একটি সাংগঠনিক অফিসের পাশের এলাকায় এই গুলির ঘটনা ঘটে। এটি কোনো নির্বাচনী অফিস নয় এবং নাহিদ ইসলামের ব্যক্তিগত বা রাজনৈতিক কার্যালয়ের সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক নেই।
এনসিপির পক্ষ থেকে আরও জানানো হয়, প্রাথমিকভাবে এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি।
এদিকে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রাশিদুল আমিন গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কী কারণে এবং কারা এই গুলি চালিয়েছে—সে বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
ঘটনার পর এলাকাজুড়ে কিছু সময়ের জন্য উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।