ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, প্রথমে বারান্দার গ্রিল এবং পরে একটি কক্ষের জানালার গ্রিল কেটে দুজন ব্যক্তি আনোয়ারুল্লাহর বাসায় প্রবেশ করেন। প্রায় দুই ঘণ্টা পর তারা বাসা ছাড়ে। পরিবারের বরাতে জানা যায়, মৃত্যুর নিশ্চয়তা নিয়ে খুনিরা বাসা ছাড়ে।

গ্রিল কেটে বাসায় ঢুকে জামায়াত নেতাকে খুন, টাকা-স্বর্ণ লুট

নিজস্ব সংবাদ :

রাজধানীর পশ্চিম রাজাবাজারে বাসার জানালার গ্রিল কেটে ঢুকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আনোয়ারুল্লাহ হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১২ জানুয়ারি) রাত আড়াইটার দিকে দুই যুবক গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। খুনের পর তারা আট ভরি স্বর্ণ ও নগদ পাঁচ লাখ টাকা লুট করে পালিয়ে যায়, জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত আনোয়ারুল্লাহ ওই বাসার দোতলায় স্ত্রীসহ থাকতেন। খুনিরা তার হাত-পা বেঁধে হত্যা করে, তারপর স্বর্ণ ও নগদ লুট করে চলে যায়। পরিবার অভিযোগ করেছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহতের নিকটবর্তী একজন আত্মীয় বলেন, আনোয়ারুল্লাহ হোমিও চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন এবং জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পাশের একজন বাসিন্দা অভিযোগ করেছেন, “গ্রিল কেটে ঢুকে যাচ্ছে, অথচ প্রশাসন বা এলাকাবাসী কেউ টের পাচ্ছে না।”

ঢাকা মহানগর পুলিশের (ডিবি) কর্মকর্তা তালেবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, এখনো পর্যন্ত কোনও মামলা দায়ের হয়নি। মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং খুনিরা শনাক্তের চেষ্টা চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
৭৬ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481