চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী ও তরুণ নেতা ফয়েজুন্নুর আখন রাসেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ফয়েজুন্নুর আখন রাসেল | চাঁদপুর-২ আসনের নির্বাচন
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন তরুণ নেতা ফয়েজুন্নুর আখন রাসেল
মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী ও তরুণ নেতা ফয়েজুন্নুর আখন রাসেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
রবিবার (১১ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের মাধ্যমে তার মনোনয়ন বৈধতা পায়। এর আগে মনোনয়ন যাচাই-বাছাইয়ে হলফনামায় স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।
মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ফয়েজুন্নুর আখন রাসেল নির্বাচন কমিশনে আপিল করেন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার আবেদন পর্যালোচনা শেষে কমিশন তা মঞ্জুর করে মনোনয়ন বৈধ ঘোষণা করে।
মনোনয়ন ফিরে পাওয়ার পর প্রতিক্রিয়ায় ফয়েজুন্নুর আখন রাসেল বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আমরা ন্যায়বিচার পেয়েছি। তরুণ সমাজের প্রত্যাশা ও স্বপ্ন নিয়ে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি দুর্নীতিমুক্ত রাজনীতির লক্ষ্যেই আমার এই পথচলা।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়ার প্রতি আস্থা রেখে তিনি শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালাবেন এবং এলাকার তরুণ ভোটারদের সঙ্গে আরও বেশি সংযোগ স্থাপন করবেন।
উল্লেখ্য, চাঁদপুর-২ আসনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও পরবর্তীতে আপিলের মাধ্যমে কয়েকজন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। ফয়েজুন্নুর আখন রাসেলের মনোনয়ন বৈধ ঘোষণায় এ আসনের নির্বাচনী প্রতিযোগিতা আরও গতিশীল হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।










