ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় বেড়াতে এসে

মতলব উত্তরের বৃদ্ধা হোসনে আরা বেগম বাসাবো থেকে নিখোঁজ

মতলব( চাঁদপুর) প্রতিনিধি

রাজধানী ঢাকার উত্তর বাসাবো এলাকায় মেয়ের বাসায় বেড়াতে এসে নিখোঁজ হয়েছেন হোসনে আরা বেগম (৭০) নামে এক বৃদ্ধা। নিখোঁজের পর থেকে এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার (৭ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে তিনি বাসা থেকে হাঁটতে বের হন। এরপর আর বাসায় ফিরে আসেননি। সম্ভাব্যভাবে তিনি আশপাশের বনশ্রী ও রামপুরা এলাকাতে ও থাকতে পারেন বলে ধারণা করছেন স্বজনরা।

নিখোঁজ হোসনে আরা বেগম মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তাঁর পাঁচ মেয়ে ও দুই ছেলে রয়েছে। তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রুহিতারপাড় গ্রামের বাসিন্দা এবং প্রয়াত রফিকুল সরকারের স্ত্রী।

নিখোঁজের ঘটনায় পরিবার ঢাকার সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তাঁকে কোথাও দেখে থাকেন বা খোঁজ পান, তাহলে অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। নাছির খান (মেয়ের জামাই) ০১৮২২-০০৩১৩৬

নিখোঁজ মাকে ফিরে পেতে পরিবারের সদস্যরা ঢাকাবাসী’সহ সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:৩৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
১২৮ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481