ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়া-৬ আসনের পর

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা

নিজস্ব সংবাদ :

বগুড়া-৬ আসনের পর এবার ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) আসনেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত জানান।

মনোনয়ন বৈধ হওয়ার পর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম সাংবাদিকদের বলেন, “বিএনপি বাংলাদেশের গণতন্ত্র আবার ফিরিয়ে আনবে।

বাংলাদেশ যখনই সংকটে পড়েছে, তখনই জিয়া পরিবার সামনে এসে হাল ধরেছে।” তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল।

আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ আবারও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বদরবারে মাথা তুলে দাঁড়াবে এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার সব সমস্যার সমাধান করবে।এর আগে আজ সকালেই বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন সেখানকার রিটার্নিং কর্মকর্তা।

উল্লেখ্য, এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়ন বৈধ হলেও বাসদসহ তিনটি রাজনৈতিক দলের প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। দুই গুরুত্বপূর্ণ আসনেই তারেক রহমানের প্রার্থিতা নিশ্চিত হওয়ায় বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:২৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
৯৮ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481