ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মতলব উত্তরে মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

ইসলামাবাদ ইউনিয়নে ফোরক্বানিয়া মাদ্রাসায় বার্ষিক ফলাফল প্রকাশ

আল-আমিন, মতলব প্রতিনিধি, চাঁদপুর

“দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মধ্য ইসলামাবাদ ফোরক্বানিয়া মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের উৎকর্ষতা অর্জনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের যুগপৎ উদ্যোগ অপরিহার্য। নৈতিকতা, চরিত্র গঠন ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ করে তুললেই তাদের ভবিষ্যৎ পথ আরও আলোকিত হবে। বক্তাদের মতে, প্রাথমিক ভিত্তি যত দৃঢ় হবে শিক্ষার্থীরা তত বেশি আত্মবিশ্বাসী হয়ে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে।
বক্তারা আরো বলেন, শিশুদের অন্তরে যদি ধর্মীয় চেতনা থাকে, তারা কখনো পথভ্রষ্ট হবে না, নাস্তিক হবে না। তাই দ্বীনি শিক্ষার পাশাপাশি যুগোপযোগী শিক্ষায় অভিজ্ঞ করে তুলতে কাজ করছে এই প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও দেশ-জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:৫৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
৮০ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481