বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত জানাজা শেষে বেগম খালেদা জিয়ার স্বজনদের সঙ্গে তার কফিন কাঁধে তুলে নেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লা, আলোচিত ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
বেগম খালেদা জিয়ার ক*ফিন বহন করলেন দেশের তিন প্রখ্যাত আলেম, মানিক মিয়া এভিনিউতে আবেগঘন দৃশ্য
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা শেষে তার কফিন বহন করেছেন দেশের তিনজন প্রখ্যাত ও সম্মানিত ইসলামী আলেম। এই দৃশ্য উপস্থিত হাজারো মানুষের হৃদয়ে গভীর আবেগ ও শ্রদ্ধার অনুভূতি সৃষ্টি করে।
বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত জানাজা শেষে বেগম খালেদা জিয়ার স্বজনদের সঙ্গে তার কফিন কাঁধে তুলে নেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লা, আলোচিত ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
জানাজা শেষে যখন কফিন বহনের মুহূর্ত আসে, তখন পুরো এলাকা নীরব হয়ে পড়ে। আলেমদের কাঁধে বেগম জিয়ার ক*ফিন বহনের সেই দৃশ্য অনেকের চোখে পানি এনে দেয়। রাজনৈতিক অঙ্গনের একজন শীর্ষ নেত্রীর শেষ বিদায়ে দেশের খ্যাতনামা আলেমদের এই উপস্থিতি ও অংশগ্রহণকে অনেকেই বিরল ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন।
ধর্মীয় ও সামাজিক বিশ্লেষকদের মতে, একজন মানুষের জীবনের শেষ যাত্রায় এমন সম্মান ও মর্যাদা পাওয়া আল্লাহর বিশেষ অনুগ্রহেরই প্রতিফলন। এ কারণে অনেকেই বেগম খালেদা জিয়াকে একজন সৌভাগ্যবান নারী হিসেবে উল্লেখ করছেন।
জা*নাজা ও দাফন ঘিরে রাজধানীর মানিক মিয়া এভিনিউসহ আশপাশের এলাকায় লাখো মানুষের ঢল নামে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শেষ বিদায়ে অংশ নিয়ে বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানান।