ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

“আমরা নতুন করে শুরু করব। ভাবনা, দূরদৃষ্টি ও সততার শক্তি নিয়ে আমরা এগিয়ে যাব এক নতুন রাজনৈতিক সমাধানের দিকে। আসুন আমরা একটি দীর্ঘ যাত্রা শুরু করি—জুলাইয়ের জন্য, যুবসমাজের জন্য এবং বাংলাদেশের জন্য। কোনো আপস নয়।”

কোনো আপস নয়, আমরা নতুন করে শুরু করব: মাহফুজ আলম

নিজস্ব সংবাদ :

অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে নতুন রাজনৈতিক সমাধানের পথে এগিয়ে যাওয়ার কথা জানিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন,

“আমরা নতুন করে শুরু করব। ভাবনা, দূরদৃষ্টি ও সততার শক্তি নিয়ে আমরা এগিয়ে যাব এক নতুন রাজনৈতিক সমাধানের দিকে। আসুন আমরা একটি দীর্ঘ যাত্রা শুরু করি—জুলাইয়ের জন্য, যুবসমাজের জন্য এবং বাংলাদেশের জন্য। কোনো আপস নয়।”

এর আগে সোমবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারেও মাহফুজ আলম নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে ফেসবুকে দেওয়া আরেকটি পোস্টে তিনি স্পষ্ট করেন, তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তেও যুক্ত হচ্ছেন না। পোস্টে তিনি লেখেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখসারির নেতৃত্বে সংগঠিত হলেও নিজের রাজনৈতিক দর্শন ও দীর্ঘদিনের অবস্থান ধরে রাখাকে তিনি বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন।

মাহফুজ আলম বলেন,

“নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবিলা ও দায়-দরদের সমাজ গঠনের যে চিন্তা আমি সামনে এনেছি—তা এনসিপিকে একটি বৃহৎ জুলাই আম্ব্রেলা হিসেবে দাঁড় করাতে চেয়েছিলাম। কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি।”

তিনি আরও লেখেন,

“ঢাকার কোনো আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হওয়ার চেয়ে আমার দীর্ঘদিনের নীতিগত অবস্থান ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ।”

বর্তমান পরিস্থিতিকে “শীতল যুদ্ধ” আখ্যা দিয়ে মাহফুজ আলম বলেন, এ সময়ে কোনো পক্ষ না নিয়ে নিজস্ব নীতি ও বক্তব্যে অটল থাকাই শ্রেয়। রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সব পথেই তিনি তার লড়াই চালিয়ে যাবেন বলে জানান।

সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,

“বিকল্প ও মধ্যপন্থি তরুণ/জুলাই শক্তির উত্থান এখনও শেষ হয়নি—বরং তা অত্যাসন্ন।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:৪৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
৮৪ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481