ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

২০২৬ সালের বসন্ত উৎসব গালার চার সাব-ভেন্যু ঘোষণা

২৮ ডিসেম্বর (রোববার), ২০২৬ সালের বসন্ত উৎসব গালার সাব-ভেন্যুর নাম প্রকাশ করেছে। চারটি সাব-ভেন্যু হলো: হেইলংচিয়াং প্রদেশের হার্বিন, চেচিয়াং প্রদেশের ই’উ, আনহুই প্রদেশের হ্যেফেই, এবং সিছুয়ান প্রদেশের ই’পিন।

সিএমজি’র শিল্প ও সংস্কৃতি কেন্দ্রের দায়িত্বশীল ব্যক্তি চাং কুও ফেই বলেন, বসন্ত উত্সব উদযাপনের জন্য বিশ্বজুড়ে চীনা জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতীক হিসেবে, বসন্ত উৎসব গালা সারা বিশ্বের মানুষকে সংযুক্ত করার এবং জাতীয় অনুভূতিকে একত্রিত করার সেতু। ২০২৬ সালের গালার লক্ষ্য হল, বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক সৌন্দর্য ও উন্নয়নকে একটি নিরবচ্ছিন্ন অনুষ্ঠান নকশার মাধ্যমে প্রদর্শন করা, যা মূল ভেন্যুর সাথে শাখা ভেন্যুগুলোকে সংযুক্ত করবে এবং নতুন যুগের নতুন যাত্রায় ‘অপ্রতিরোধ্য গতির’ নতুন পরিবেশকে তুলে ধরবে।

হার্বিন শহরের চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র স্ট্যাডিং কমিটির স্থায়ী সদস্য ও প্রচার বিভাগের প্রধান লান ফেং এদিন বলেন, হারবিন শাখা ভেন্যুতে আধুনিক ফ্যাশনের সাথে ঐতিহ্যবাহী মনোমুগ্ধকর মনোভাব, প্রযুক্তিগত আবেদনের সাথে বরফ ও তুষার বিস্ময়, এবং আন্তর্জাতিক ঔজ্জ্বল্যের সাথে উত্তরাঞ্চলীয় লোক রীতিনীতির মিশ্রণ ঘটবে। আমরা দেশ-বিদেশের অতিথিদের বরফের শহর হারবিন ভ্রমণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি, যাতে তারা বরফ ও তুষারময় দৃশ্য উপভোগ করতে পারে এবং একসাথে বসন্ত উৎসব উদযাপন করতে পারে।

চিনহুয়া শহরের সিপিসি’র কমিটির স্থায়ী সদস্য ও ই’উ নগরের সিপিসি’র কমিটির সম্পাদক ইয়ে পাং রুই বলেন, নতুন যুগে ই’উ স্থল ও সামুদ্রিক সিল্ক রোডের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল ও বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সাথে গভীরভাবে জড়িত। ই’উ গ্লোবাল ডিজিটাল ট্রেড সেন্টার, বিশ্ব বাণিজ্যে একটি নতুন প্রবণতার নেতৃত্ব দিচ্ছে।

হ্যেফেই শহরের সিপিসি’র কমিটির স্থায়ী সদস্য, মহাসচিব ও প্রচার বিভাগের প্রধান শান হু বলেন, হ্যেফেই বিজ্ঞান ও প্রযুক্তিকে অগ্রাধিকার দেয়, দেশের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত স্বনির্ভরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং একটি উৎপাদন শক্তিকেন্দ্র তৈরিতে অগ্রণী হওয়ার চেষ্টা করে। আমরা বসন্ত উত্সব গালা প্রযোজনা দলের সাথে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, যাতে আনহুইয়ের সৌন্দর্য তুলে ধরা যায়।

ইপিন শহরের সিপিসি’র কমিটির স্থায়ী সদস্য ও প্রচার বিভাগের প্রধান লেই থাও
বলেন, ইপিন শাখার ভেন্যু সিএমজি’র বসন্ত উত্সব গালার বহুল প্রতীক্ষিত মঞ্চকে কাজে লাগিয়ে একটি নতুন ইপিন প্রদর্শন করবে। বিশ্বের কাছে ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণ, শক্তিশালী ইয়াংজি নদী, সমৃদ্ধ ওয়াইন সংস্কৃতি, সবুজ বাঁশের বন, এবং আধুনিক শিল্পকে তুলে ধরা হবে।

সূত্র : চায়না মিডিয়া গ্রুপ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:৩৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
৯৫ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481