ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন নিহত ১, উদ্ধার ১৫

রোজ খবর ডেস্ক

পর্যটকদের নিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশ্যে পাড়ি জমানোর ঠিক আগমুহূর্তেই ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়েছে ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ নামের একটি পর্যটকবাহী জাহাজ। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে কক্সবাজারের বাঁকখালী নদীতে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় জাহাজটির এক কর্মচারী নিহত হয়েছেন। এ সময় স্থানীয়দের সহায়তায় জাহাজের ক্রুসহ ১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে নোঙর করা অবস্থায় জাহাজটিতে এই অগ্নিকাণ্ড ঘটে। সি ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো পর্যটকদের তুলে সেন্টমার্টিন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল জাহাজটি। ঘাটে ভেড়ার ঠিক আগমুহূর্তে হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো জাহাজে ছড়িয়ে পড়ে। এ সময় জাহাজে থাকা এক কর্মচারী আগুনে পুড়ে প্রাণ হারান। স্থানীয়রা দ্রুত ট্রলার ও স্পিডবোট নিয়ে এগিয়ে গিয়ে ১৫ জনকে উদ্ধার করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য জানান, অগ্নিকাণ্ডের চার ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তিনি এক কর্মচারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

আগুনের ঘটনায় ঘাটে অপেক্ষমাণ পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জাহাজটিতে প্রায় ২০০ জন যাত্রী যাওয়ার কথা ছিল। তাদের মধ্যে ১২০ জনকে অন্য তিনটি জাহাজে করে সেন্টমার্টিন পাঠানো হয়েছে। বাকি যাত্রীদের আগামীকাল পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

সকাল ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান। তিনি বলেন, “আগুন লাগার কারণ উদঘাটনে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিকেলে জাহাজ মালিকদের সঙ্গে জরুরি বৈঠক করা হবে।”

রোজ খবর…

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:৩৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
১১০ বার পড়া হয়েছে