ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুইবার বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে ইতিহাস গড়া অধ্যাপক নাজিম উদ্দিন ভূঁইয়ার অনন্য গল্প

বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যক্তি: যিনি বিসিএস পরীক্ষায় দুইবার প্রথম হয়েও চাকরিতে যোগ দেননি

অনলাইন ডেস্ক

বাংলাদেশের ইতিহাসে এমন নজির খুব কমই আছে। একজন ব্যক্তি বিসিএস পরীক্ষায় দুইবার প্রথম হয়েছেন, অথচ সিভিল সার্ভিসে যোগদান করেননি—তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজিম উদ্দিন ভূঁইয়া, FCMA

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেই তিনি ১০ম বিসিএস পরীক্ষায় অংশ নেন। কঠোর পরিশ্রম ও অসাধারণ মেধার ফল হিসেবে তিনি ওই পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন। কিন্তু সবাইকে বিস্মিত করে তিনি সিভিল সার্ভিসে যোগ না দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে শিক্ষকতা পেশা বেছে নেন

পরবর্তীতে ১২তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হলে আবারও ভাইভা বোর্ডে উপস্থিত হন নাজিম উদ্দিন। বোর্ড জানতে চায়—আগেরবার প্রথম হয়েও কেন তিনি চাকরিতে যোগ দেননি এবং এবার কেন আবার বিসিএস পরীক্ষায় অংশ নিয়েছেন।

তার সহজ-সরল উত্তর শুনে বোর্ডের সদস্যরা বিস্মিত হন। তিনি জানান,
“আমি শুধু যাচাই করতে চেয়েছিলাম, আমার মেধা ও প্রস্তুতি এখনও ঠিক আছে কিনা।”

ফলাফল আবারও ইতিহাস—তিনি দ্বিতীয়বারও বিসিএসে প্রথম হন। তবুও তিনি সিভিল সার্ভিসে যোগদান না করে শিক্ষকতাকেই নিজের জীবনের পেশা হিসেবে বেছে নেন।

বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রফেসর। তাঁর এই গল্প প্রমাণ করে—
যিনি যত বেশি জ্ঞানী, তিনি তত বেশি বিনয়ী।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:২৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
১৪৫ বার পড়া হয়েছে