ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে সমর্থন জানিয়ে দল ছাড়লেন এনসিপি নেতা

রোজ খবর ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী নেতা ও যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক। পদত্যাগের পাশাপাশি তিনি দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিজের পূর্ণ সমর্থন জানিয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।

মীর আরশাদুল হক এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ছাড়াও নির্বাহী কাউন্সিল সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য, পরিবেশ সেলের প্রধান এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন। আসন্ন সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে তিনি দলটির মনোনয়নও পেয়েছিলেন।

ফেসবুকে ‘একটি বিশেষ ঘোষণা’ শিরোনামে তিনি লেখেন, “আমি এই মুহূর্তে এনসিপি থেকে পদত্যাগ করলাম। চট্টগ্রাম-১৬ আসনে এনসিপির হয়ে আমি নির্বাচন করছি না। আজ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরা তারেক রহমানকে সুস্বাগতম।”

পদত্যাগের কারণ হিসেবে আরশাদুল বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি রক্ষায় এনসিপি গত ১০ মাসে পুরোপুরি ব্যর্থ হয়েছে। যে স্বপ্ন দেখে দলে যোগ দিয়েছিলাম, তার কিছুই অবশিষ্ট নেই। দল ও নেতারা ভুল পথে আছেন বলে আমি মনে করি।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বের প্রশংসা করে তিনি লেখেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও জোটের সরকার গঠনের কোনো বিকল্প নেই। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সময়ে তার কার্যক্রম পর্যালোচনা করে মনে হয়েছে, সবাইকে ধারণ করে দেশকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা ও সক্ষমতা তিনিই রাখেন।”

তিনি আরও বলেন, “অন্যরা যখন ধর্ম ও পপুলিজম নিয়ে ব্যস্ত, তখন তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ ও কর্মসংস্থান নিয়ে ক্লিয়ার ভিশন তুলে ধরছেন। তার এই ‘স্মার্ট অ্যাপ্রোচ’ আমাকে আকৃষ্ট করেছে।” তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, হুজুগে প্রভাবিত না হয়ে দেশের স্বার্থে তারেক রহমানের জনকল্যাণমূলক ভিশন বাস্তবায়নে সহযোগিতা করা উচিত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৩:৫৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
১২৪ বার পড়া হয়েছে