ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জকসু নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষর আহ্বান শিক্ষক সমিতির

ফাহিমা আক্তার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন, হল সংসদ নির্বাচন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়াবলি নিয়ে সংবাদ সম্মেলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বুধবার (২৫ ডিসেম্বর ২০২৫) দুপুর ২টায় শিক্ষক সমিতির লাউঞ্জে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। বক্তব্যের শুরুতে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত মান ও পর্যায়ে উন্নীত করতে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত শক্তির কোনো বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ ও গণতান্ত্রিক চর্চা বিকাশে জকসু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি স্বচ্ছ, সুন্দর ও স্বতঃস্ফূর্ত নির্বাচনের মধ্য দিয়েই শিক্ষার্থীদের মধ্য থেকে ভবিষ্যৎ নেতৃত্ব বিকশিত হবে, যারা বিশ্ববিদ্যালয় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষার্থী সংসদ নির্বাচন থেকে কিছু অভিজ্ঞতা ও প্রশ্ন উঠে এসেছে। সেসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেন কোনো ধরনের ত্রুটি বা বিতর্কের সুযোগ না থাকে, সে বিষয়ে শিক্ষক সমিতি সচেতন। এ লক্ষ্যে আসন্ন জকসু নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ম্যানুয়ালি ভোট গণনা, সিসিটিভির আওতায় ভোটকেন্দ্র আনা, সরাসরি মনিটরের মাধ্যমে ভোট গণনা সম্প্রচার, ভোটারদের সুবিধার্থে আলাদা এন্ট্রি ও এক্সিট গেট নিশ্চিত করার দাবি জানান তিনি।

এছাড়া ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অপ্রয়োজনীয় জটলা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে অমোচনীয় কালির কার্যকারিতা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের নেতিবাচক প্রচারণা পরিহারের আহ্বান জানান এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের প্রতি নির্মোহ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের অনুরোধ করেন।

বক্তব্যের এক পর্যায়ে অধ্যাপক ড. রইছ উদ্দীন বিশ্ববিদ্যালয়ের এক সহকর্মী সহযোগী অধ্যাপক ড. তারেক বিন আতিককে নিয়ে সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে বক্তব্য দেন। তিনি বলেন, উক্ত সংবাদের কোনো বাস্তব ভিত্তি নেই। সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা লিখিতভাবে বিভাগীয় চেয়ারম্যানকে জানিয়েছেন যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ইতোমধ্যে সংশ্লিষ্ট শিক্ষক মিথ্যা সংবাদ প্রচারকারী গণমাধ্যমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন। এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তীব্র প্রতিবাদ জানাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ আসন্ন জকসু নির্বাচনকে প্রভাবিত করতে পারে। এ বিষয়ে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বক্তব্যের শেষে উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, সাংবাদিকদের প্রতি শিক্ষক সমিতির আহ্বান—বিবেকের দায়বদ্ধতা থেকে সত্য ও সঠিক তথ্য উপস্থাপনে অগ্রণী ভূমিকা রাখবেন। কোনো ব্যক্তির চরিত্রহননমূলক ও অসত্য সংবাদ প্রচারের ঘটনায় শিক্ষক সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

সংবাদ সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেনসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের পরিচালক, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:৪৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
৬৪ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481